বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি

বাংলাপ্রেস ডেস্ক: কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য আবার কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। নেটদুনিয়ায় নানা কীর্তিকলাপের জেরে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বাংলাদেশের সংগীত শিল্পী মঈনুল আহসান নোবেল। তবে তাতে সাবধান হননি তিনি। পরিবর্তে আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন গায়ক। এবার দাবি, ‘বেয়াদবি বড়দের থেকে শিখেছেন’ তিনি।
সম্প্রতি সোলো মিউজিক অ্যালবাম রিলিজ করে তাঁর। তবে তাতে ধাক্কা খান তিনি। তাঁর মিউজিক অ্যালবাম পছন্দের চেয়ে অপছন্দই করেছেন বেশি মানুষ। তাঁকে ‘বেয়াদব’ বলেও কটাক্ষ করেন নেটিজেনরা। সেই ঘটনার পরই দিনকয়েক আগে বাংলাদেশের এক বেসরকারি চ্যানেলে একান্ত সাক্ষাৎকার দেন নোবেল। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন নেটিজনদের ‘বেয়াদব’ কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
কথা বলতে গিয়ে ‘মাইলস’ ব্যান্ডের শিল্পী শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরকে আক্রমণ করে বসেন। তিনি বলেন, “আমি আর কি বেয়াদবি করেছি? শাফিন ভাই তাঁর গান প্রকাশের আগে ফুয়াদ ভাই-সহ অনেককেই গালিগালাজ ক রেছিলেন। আমি কিন্তু তাঁদের থেকে অনেক বেশি প্রচারের আলোয় এসেছি। কিন্তু আমার চেয়ে বেয়াদবি বেশি করছে ওনারা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি। আমাকে কিছু বলে লাভ নেই।”
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি