বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

মোফাজ্জেল হোসেন রাজু,যশোর থেকে : যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাসুম বিল্লাহ (২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়। আটক মাসুম বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের হরিনাপোতা পাড়ার হাফিজুর রহমানের ছেলে।সে এলাকায় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসার গডফাডার হিসাবে পরিচিত। বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল ফেনসিডিলসহ মোঃ মাসুম বিল্লাহকে আটক করা হয়।
সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান টের পেয়ে মাদকদ্রব্য সরিয়ে ফেলায় আটক করা সম্ভব হয়নি।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি