বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অঘটনের বিশ্বকাপে এবার কপাল পুড়ল বেলজিয়ামের। ফিফা র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ইউরোপের দেশটি হেরে গেল র্যাঙ্কিংয়ে ২২-এ থাকা মরক্কোর কাছে।
আজ রোববার আল থুমামা স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপট দেখায় বেলজিয়ান ফুটবলাররা। তবে কাজের কাজটি করে মরক্কো।
৭৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে প্রথমে দলকে এগিয়ে নেন আবদেল হামিদ সাবিরি। এরপর ইনজুরি সময়ে বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জাকারিয়া আবু খালাল।
ফিফা বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়। এদিকে, ২৮ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারের আক্ষেপে পুড়ল বেলজিয়াম।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি