৮ মে ২০২৬

বেইলি রোডের আগ্নিকান্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বেইলি রোডের আগ্নিকান্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন
নোয়াখালী জেলা প্রতিনিধি: রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান (৭),আদিয়াত (৩)। অপরদিকে,সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকান্ডে মারা যায়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাফিসা আক্তার তার বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যায়। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্ত তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকান্ডে মা তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যায়। নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি