৮ মে ২০২৬

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টে রয়েছে। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। এদিকে সরেজমিনে দেখা যায়, ১০টা ৫০ মিনিটের দিকে ৭-৮ জন লোক ভবনটির ৭তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন থেকে বাঁচতে তারা আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, আমরা এখনও উপরে, আমাদের বাঁচান। তবে ভবনের আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালাতে পারছেন না। আরও দেখা যায়, ভবনের তিনটি ফ্লোরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির পাশের ভবনে উঠে পানি দিচ্ছেন। অন্যদিকে আরেক দল ফায়ার সার্ভিস কর্মী ভবনের নিচ থেকে পানি দিচ্ছেন।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি