বেইলি রোডে আগুনে ঘটনায় ভবন মালিকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ভবন মালিকসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে মামলাটি মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ। মামলা নং-০১। তবে, মামলায় কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। মামলায়, অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরও কিছু আইনের ধারা উল্লেখ রয়েছে।
এর আগে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির দুই রেস্তোরাঁ মালিক ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য জানতে হেফাজতে নেয়া হয়েছে আরও কয়েকজনকে। মামলাটি তদন্ত করছেন, রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ভর্তি আছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি