বেগমগঞ্জে নগদ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের ১৩ নং রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে (আনারস মার্কা) নগদ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতিসর্ব বিদ্যা। এ সময় তার কাছ থেকে নগদ ষাট হাজার টাকা জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ভোট চলাকালে ১৩ নং রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুববর রহমান বিজয়কে নগদ ষাট হাজার টাকা সহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতিসর্ব বিদ্যা ও বিজিবি আটক করে। পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি