৫ মে ২০২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া-প্রার্থনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া-প্রার্থনা

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার দেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে, কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি।

রিজভী বলেন, দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে।

‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে ৮ দিনই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে। 

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি