বেগম খালেদা জিয়ার জামিন আদালতের বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়। এখানে সরকারের কোন করণীয় নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার জামিনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আদালত যদি মনে করেন, তাহলে তাকে জামিন দিবেন, এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের করার কিছুই নেই।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে জেলখানায় জেলকোড অনুযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেশের সর্বোচ্চ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকেরা বলেছেন, দেশেই তার চিকিৎসা সম্ভব।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের কোন শক্তিই বিএনপির নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার বিকেলে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে না বলুন। মাদক শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, পরিবারকেও ধ্বংস করে দেয়। মাদক সেবনকারি তার পিতা-মাতাকেও হত্যা করে। আর কোন মাদকাসক্ত ঐশি যেন তার পিতা-মাতাকে খুন করতে না পারে, সেলক্ষ্যে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, একটা সময় মাদকদ্রব্য অধিদপ্তর ঠুঁটো জগন্নাথ ছিল। বর্তমান প্রধানমন্ত্রী দপ্তরটিকে ঢেলে সাজিয়েছেন। দক্ষ কর্মকর্তাসহ লোকবল দেয়া হয়েছে। এখন প্রতিষ্ঠানটির কর্মকান্ড প্রসংশিত হচ্ছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি