বেগম জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি: মঈন খান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে রয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদল।
মঈন খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই। যার কারণে দেশের সব শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সবসময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী ও দেশপ্রেমী মানুষটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।’ এ সময় মঈন খান দেশের সব মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।
সভায় ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ ছাত্তার, ঘোড়াশাল পৌরসভার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমম্নয়কারী হাজী জাহিদ, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, হাজী মোস্তাফিজুর রহমান বাবু ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভুইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়াও দেওয়া হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি