৫ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ঈদগা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বাড়ি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল -মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্রনাথ সরকার সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ১ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী মৃত্যু বরণ করেন (ইন্না----রাজেউন)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি