১০ আগস্ট ২০২৬

বড় স্তন হলেই বলিউডে এন্ট্রি পাওয়া যায় : রাখি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বড় স্তন হলেই বলিউডে এন্ট্রি পাওয়া যায় : রাখি
বাংলাপ্রেস ডেস্কঃ মুখ খুললেই বিতর্ক। হ্যাঁ, রাখি সাওয়ান্ত মানে এমনটা ঘটবেই। কেরিয়ারেরর শুরু থেকেই রাখি একেবারেই ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিপাড়ায়। বিষয়টা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি একেবারে খোলা বইয়ের মতো নিজের জীবনকে তুলে ধরেন। রাখি স্পষ্টই জানান, মাত্র ১৫ বছর বয়সেই বক্ষ প্রতিস্থাপন করতে হয়েছিল তাঁকে। এই সাক্ষাৎকারেই রাখি আরও জানান, ‘খুব অল্প বয়স থেকেই সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল। কীভাবে বলিউডে এন্ট্রি পাওয়া যায় তা নিয়ে নানা পরিকল্পনা করছিলাম। একজন আমাকে বলেছিল, আগে নিজের শরীরকে বদলে ফেল, তবেই বলিউডে সুযোগ পাবে। বিশেষ করে স্তন বড় করতে হবে! একথা শুনেই বক্ষ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই। তবে অপারেশনের সময় খুব ভয় পেয়েছিলাম।’ এই সাক্ষাৎকারে রাখি, স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছেন। তাঁর কথায়, রীতেশ হঠাৎ করে একদিন আমাকে বলে যে আর সম্পর্ক রাখতে পারবে না। আমি ঘটনটা বোঝার আগেই সব কিছু হয়ে যায়! কথায় কথায় রাখি জানিয়েছেন, পরের জন্মে আর রাখি সাওয়ান্ত হতে চান না তিনি। বরং আম্বানি পরিবারের কন্যা বা শিল্পা শেট্টির পরিবারের জন্মাতে চান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি