৫ মে ২০২৬

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০০ বিকাল
বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

ইমা এলিস: ২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হলেন হন্ডুরাসের ৬৮ বছর বয়সী অনথিভুক্ত অভিবাসী লুইস বেলত্রান ইয়ানেজ-ক্রুজ।

আইসিই জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে অবস্থিত জন এফ. কেনেডি মেমোরিয়াল হাসপাতালে হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

আইসিই-এর তথ্যমতে, ৪ জানুয়ারি ইয়ানেজ-ক্রুজকে বুকব্যথার অভিযোগে ক্যালেক্সিকোতে অবস্থিত ইম্পেরিয়াল রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটির মেডিক্যাল ইউনিটে নেওয়া হয়। পরে তাকে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইন্ডিওর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউ জার্সির নিউয়ার্কে আইসিই-এর একটি লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেপ্তার হন। এর আগে ১৯৯৩ সালে টেক্সাসে অবৈধ প্রবেশের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে তিনি অজ্ঞাত এক সময়ে অনুমতি ছাড়াই আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ইয়ানেজ-ক্রুজকে বহিষ্কার প্রক্রিয়ার অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছিল।

আইসিই-এর ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আইসিই হেফাজতে চারজন বন্দির মৃত্যু হয়েছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি