বায়তুল মোকাররমে ৫টি জামাত

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থান বা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে এলাকার মসজিদগুলোতেও সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। শুধু তাই নয়, এবার উন্মুক্ত স্থানে কোনো ঈদের জামাত হচ্ছে না।’
তিনি বলেন, ‘বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি জামাত হবে। এই পাঁচটি জামাতের কোনোটিকেই আমরা প্রধান জামাত বলছি না। যদি প্রয়োজন হয় তবে আরও একটি জামাত হতে পারে। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি