৮ মে ২০২৬

বায়ুদূষণে বিশ্বের এক নম্বরে ঢাকা, অবস্থা খুবই সংকটাপন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বায়ুদূষণে বিশ্বের এক নম্বরে ঢাকা, অবস্থা খুবই সংকটাপন্ন

বাংলাপ্রেস ডেস্ক : বায়ু দূষণে গত চার-পাঁচ দিন ধরে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশ এখন বাংলাদেশ। এ তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবস্থা খুবই সংকটাপন্ন।

ঠাস বুনটের ভিড়ে সবুজের দেখা মেলা ভার রাজধানী ঢাকায়। ৪শ' বছরের এই শহরে সবধরনের দূষণের মাত্রা ছাড়িয়েছে অনেক আগেই। তবে গেলো চার-পাঁচ দিন ধরে, বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। এ তথ্য জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেছেন, এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণে সোমবার সচিবালয়ে হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ঢাকার দুই সিটি করপোরেশনকে গুরুত্বপূর্ণ সড়কে সকাল ও দুপুরে পানি ছিটানোর অনুরোধ জানানো হয়েছে।

গ্রিনপিস এবং এয়ার ভিজুয়াল এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশের বায়ু ছিল বিশ্বে সবচেয়ে দূষিত, আর রাজধানী হিসেবে ঢাকা ছিল দ্বিতীয় দূষিত বায়ুর শহর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, দিনে প্রতি কিউবিক মিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার ২ দশমিক ৫ এর গড় প্রতিদিন ২৫ মাইক্রোগ্রাম এবং বছরে ১০ মাইক্রোগ্রাম সহনীয়। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, রোববার ঢাকার বাতাসে ছিল ২৯২ মাইক্রোগ্রাম। আর এয়ার ভিজুয়াল বলছে, এ সংখ্যা ২৯৮। যা খুবই অস্বাস্থ্যকর। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশ জরুরি স্বাস্থ্য সতর্ককতা জারি করে।

বায়ু দূষণের জন্য বিশ্বে প্রতি বছর ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। ২০১৭ সালে বাংলাদেশে এক লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে গড় বায়ু দূষণের পরিমাণ ৯৭ দশমিক ১০, যেখানে পাকিস্তানের ৭৪ দশমিক ২৭, ভারতের ৭২ দশমিক ৫৪, আফগানিস্তানের ৬১ দশমিক ৮০ এবং বাহরাইনের ৫৯ দশমিক ৮০ পিএম ২.৫। তীব্র বায়ু দূষণের ফলে ভারতসহ বিভিন্ন দেশ সতর্কতা জারি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

বায়ু দূষণে গত চার-পাঁচ দিন ধরে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশ এখন বাংলাদেশ। এ তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবস্থা খুবই সংকটাপন্ন। বায়ু দূষণে গত চার-পাঁচ দিন ধরে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশ এখন বাংলাদেশ। এ তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবস্থা খুবই সংকটাপন্ন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি