৯ মে ২০২৬

বাতিল হচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাতিল হচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। কোনো কারণে আজ প্রজ্ঞাপন জারি না হলে বুধবার হবে। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন সরকার। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৫ই আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি বলেছেন, ১৫ আগস্ট সর্বজনীন। যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত, ততটুকু শ্রদ্ধাই যেন পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। এদিন সরকারি ছুটিও। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার জানিয়েছেন, ১৫ আগস্ট উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ থাকবে, বিজিবি র‌্যাব থাকবে। সেনাবাহিনীও থাকতে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি