৭ মে ২০২৬

বাসভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিতে নোটিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাসভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিতে নোটিশ

বাংলাপ্রেস ডেস্ক: করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় বৃহত্তর জনগণের স্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আজ সোমবার (১ জুন) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের অধিকাংশ মানুষই কর্মহীন ও বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। অসচ্ছল মানুষের জীবন ও জীবিকার বিষয়টি বিবেচনা করে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অফিস, আদালত, কলকারখানা খুলে দিয়েছে। কর্মজীবী মানুষ যাতে কর্মস্থলে যেতে পারেন সে জন্য গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে।

এতে বলা হয়, সরকার যেখানে জনগণকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে আসছে, তখনই বিআরটিএ বাসভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল। সংস্থাটির এই সিদ্ধান্ত অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষকে আরো বেশি বিপর্যস্ত করে তুলবে। সরকারের এই সিদ্ধান্তে মানুষ হতাশাগ্রস্থ হয়েছে।

নোটিশে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই সময় জাতীয় অর্থনীতিকে সচল এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখতে পৃথিবীর বিভিন্ন দেশ স্বল্পমূল্যে জ্বালানি তেল কিনে সংরক্ষণ করছে। ঠিক তখন বাংলাদেশে বাস ভাড়া বাড়ানো হয়েছে যা পুরোপুরি অযৌক্তিক।

করোনাকালে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৬০ শতাংশ বাড়িয়ে গতকাল রবিবার (৩১ মে) প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি