৪ মে ২০২৬

বাস চাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাস চাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাস চাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত ব্যায় সরকার বহন করবে। আজ সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দর সড়কে বাস চাপায় যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের আমি আস্বস্ত করছি, তাদের চিকিৎসার সকল ব্যায় সরকার বহন করবে। তিনি বলেন, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।

দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি