৫ অক্টোবর ২০২৬

বার্সেলোনায় ফিরেই পুরোপুরি ফিট রাফিনিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
বার্সেলোনায় ফিরেই পুরোপুরি ফিট রাফিনিয়া

বার্সেলোনার অনুশীলনে রাফিনিয়া।

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলতে নামলেই চোটে পড়েন রাফিনিয়া—বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে ব্রাজিল সমর্থকদের এমন অভিযোগ বেশ পুরোনো। 

বিশ্বকাপের পর সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ঊরুর চোটে পড়েন রাফিনিয়া।

তাই ব্রাজিলের হয়ে ভারতে খেলতে না গিয়ে বার্সেলোনায় ফেরেন তিনি। 
গল্পে মজার মোড়টা এল এরপরই। ব্রাজিল ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরতেই নাকি রাফিনিয়া শতভাগ ফিট! ব্যস, এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাসি-ঠাট্টা আর ব্রাজিল ভক্তদের ক্ষোভ।

Bra-Aus
অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় চোটে পড়েছিলেন রাফিনিয়া। ছবি: রয়টার্স

অনেকের প্রশ্ন, জাতীয় দলের হয়ে খেলতে গেলেই চোট, কিন্তু বার্সেলোনায় ফিরতেই ফিট—বিষয়টা কি নিছক কাকতাল? কেউ কেউ তো রসিকতা করে বলছেন, রাফিনিয়ার শরীরে বুঝি আলাদা একটি ‘বার্সেলোনা মোড’ আছে! ব্রাজিলের জার্সিতে রাফিনিয়ার কাছ থেকে বড় প্রত্যাশা থাকে সমর্থকদের। তাই গুরুত্বপূর্ণ সময়ে তাকে না পাওয়ায় হতাশা থাকাটাই স্বাভাবিক। তবে ব্রাজিলের সঙ্গে রাফিনিয়া বেঈমানি করেছেন—এমন অভিযোগের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবু ফুটবলে সমর্থকদের আবেগ বলে কথা! ব্রাজিল ক্যাম্প থেকে বের হওয়ার পর দ্রুত ফিট হয়ে ওঠার খবরেই আসছে একের পর এক মজার সব মন্তব্য।

এক সমর্থকের ভাষায়, ‘ব্রাজিলে চোটের রিপোর্ট, বার্সায় ফিরেই ফিটনেস রিপোর্ট—এটা কি ফুটবল, নাকি জাদুবিদ্যা?’

গত শুক্রবার বার্সেলোনার চিকিৎসকরা রাফিনিয়া ঊরুর স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানিয়েছেন, তার গুরুতর কোনো সমস্যা নেই। পেশি সামান্য ফুলে গিয়েছিল। এই আরকি! আশা করা হচ্ছে, আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচেই খেলতে পারবেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি