বাড়ল এলপিজির দাম
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ এএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা থেকেই এই দর কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানান, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বরেও দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি