বাড়ির ছাদে আছড়ে পড়লো বিমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ছোট একটি বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) দিনগত রাতে দেশটির এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়, আকারে ছোট এক ইঞ্জিন বিশিষ্ট ওই বিমানটি একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়।
তবে ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সবাই মারা গেছে। তবে বিধ্বস্ত বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন- এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এফএএ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার ঠিক আগে কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি