৯ মে ২০২৬

বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে এক মাদরাসা ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তুলে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিকটিমকে উদ্ধার করে। ওই সময় এক নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। গতকাল বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিউটি (৪৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত উল্যার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম (১৬) উপজেলার বুড়িরচর আহমদিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। বিকল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে বখাটে সোহেলসহ কয়েকজন ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। স্থানীয় তাৎক্ষণিক এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি