৬ মে ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা প্রশাসনের কাজ নয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা প্রশাসনের কাজ নয়

মেহেরপুর থেকে সংবাদদাতা : আগামী ২৪ মার্চ মেহেরপুর জেলায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গণি।

শুক্রবার দুপুরে পঞ্চম উপজেলা নির্বাচন-২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন আমরা সরকারের নির্দেশে ভোটকে সুষ্ঠ পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন করব তবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসা প্রশাসনের কাজ নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন গণতন্ত্র দেশে জনগণের উপর চাপ দিয়ে প্রশাসন কাউকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেনা। আমরা ভোটারদের জন্য সুষ্ঠ পরিবেশ তৈরি করে দিয়েছি। এখানে ভোটারদেরকে কেউ কোন প্রকার বাঁধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যারা ভোটার তারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করবেন কারণ তারাই আপনাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবে।

কেন্দ্রে যদি ভোট প্রয়োগে কোন প্রকার বাঁধা আসে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করব এ বিষয়ে আপনারা নিশ্চিৎ থাকবেন। জেলা প্রশাসক আরো বলেন, আমরা কোনভাবেই নির্বচনকে প্রশ্নবিদ্ধ হতে দেবনা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন কোন কোন প্রার্থী আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছেন। কোন কিছু না ঘটলেও আমাদের কাছে খবর আসে যে আইনের অবনতি ঘটছে অথচ ঘটনাস্থলে গিয়ে তার নূন্যতম আলামত পাওয়া যায়না।

তিনি আরো বলেন ভোটকে কেন্দ্র করে কোন প্রকার ত্রাস সৃষ্টি করতে দেওয়া হবেনা এবিষয়ে আপনারা নিশ্চিৎ থাকবেন। লোকজন যাতে সুষ্ঠভাবে ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন প্রস্তুত থাকবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলি, উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার প্রমুখ। এ সময় উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারি সকল প্রার্থী উপস্থিত থেকে তারা তাদের অভিযোগের কথা জানা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি