২১ জুন ২০২৬

বাঁচামরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
বাঁচামরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান চোট নিয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচের আগে তার ফেরা নিয়েও শঙ্কা উঁকি দিচ্ছিল।

তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন সতীর্থ শরিফুল ইসলাম। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ উনি (মোস্তাফিজ) মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ।’

প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার কথা ছিল। এমনকি একাদশে তার নামও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ দল।

গা গরম করার সময় তিনি ডান হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। বিষয়টি জানতে পেরে অধিনায়ককে এসে জানান কোচ ফিল সিমন্স। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় মোস্তাফিজকে না খেলানোর ব্যাপারে।

তবে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলতে বাধা নেই। শরিফুল জানান, স্কোয়াডের সবাই ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা উনারা যে দল দিবে সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড, যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচে না জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসবে মেহেদী হাসান মিরাজের দল। এমন সমীকরণ সামনে রেখে আগামীকাল ২০ এপ্রিল মিরপুরে মুখোমুখি হচ্ছে দুই দল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি