৮ মে ২০২৬

বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন : পদত্যাগ করলে কি পেঁয়াজের দাম কমবে ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন : পদত্যাগ করলে কি পেঁয়াজের দাম কমবে ?

বাংলাপ্রেস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রশ্ন রেখে বলেছেন, ‘আমার পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে?’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে তার মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না।’

তিনি বলেন, ‘আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘একটু কষ্ট করতে হবে। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব। খুব বেশি দিন লাগবে না, আমাদের দেশ এই প্রডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবেই, হবে।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি