বাংলায় যা বলে দর্শক মাতালেন সালমান-ক্যাটরিনা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এবারের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে মঞ্চে আসেন তারা। গানের তালে তালে প্রথমে মঞ্চ মাতান ক্যাটরিনা কাইফ। এর পর মঞ্চে পারফরম করেন সালমান খান।
শুধু নেচে-গেয়েই নয় বাংলা ভাষায় কথা বলেও দর্শকদের মন জয় করেন তারা।
সালমান খান বলেন, সালাম বাংলাদেশ, সালাম ঢাকা। আমি বাংলাদেশকে ভালোবাসি। এর পর বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সালমান খান আরও বলেন, বাংলাদেশে আসার আগে তার বাবা তাকে বলেছিলেন, পারফরম্যান্স করার ফাঁকে তুমি একজনের নাম অবশ্যই বলবে। তিনি হলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
সালমান খানের বাবা বলেছেন, আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তার অনেক কবিতা আমি পড়েছি। তাকে আমি অনেক ভালোবাসি- এ কথাটা তুমি বাংলাদেশে গিয়ে সবাইকে বলে আসবে।
পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলায় তিনি বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। পরে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেন সালমান।
সবশেষে সালমান-ক্যাটরিনা একসঙ্গে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এসময় মাঠে উপস্থিত দর্শকরাও তাদের সঙ্গে চিৎকার করে বলে ওঠেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি