৭ মে ২০২৬

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছে। সুতরাং এটি পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা। এ কারণে আমরা এবার বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বুধবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি জাতির জন্য বিশাল অর্জন। আজ আমাদের স্বপ্ন হলো বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষায় রূপান্তর করা। ড. হাছান মাহামুদ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তড়িৎ সিদ্ধান্তে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি