
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়েছে। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।
তবে সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]