৫ মে ২০২৬

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এডিবি
বাংলাপ্রেস ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কোভিড-১৯ এর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশেকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে এই অর্থ দেবে সংস্থাটি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এই সহায়তা দেয়া হবে। এর উদ্দেশ্য হলো মহামারির ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা যায়। এডিবি বাংলাদেশকে মোট ৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেয়া হয়েছে। বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। এর ফলে অর্থনীতির টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে। এর ফলে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি