৬ মে ২০২৬

বাংলাদেশকে ১৯ হাজার কোটি টাকার ঋণ দেবে এডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশকে ১৯ হাজার কোটি টাকার ঋণ দেবে এডিবি
বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বা দেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকার ঋণ দেবে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে করোনার ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণে দ্রুততার সঙ্গে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে আরও উন্নয়ন সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। সামগ্রিকভাবে উন্নয়ন অভীষ্ট অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও এডিবিকে জানান অর্থমন্ত্রী। সাক্ষাতে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম প্রশংসনীয়। সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে নেয়া উন্নয়ন প্রকল্পগুলোতে এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি