৪ মে ২০২৬

বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, দেশটির কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ৩ ডিসেম্বর সাজা শেষে ১১২ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে পাঠিয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেএলআইএ-১ এবং কেএলআইএ-২ ফ্লাইটের মাধ্যমে এসব অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ফেরত যাওয়া অভিবাসীদের মধ্যে ৭৬ জন পুরুষ ও ৩৬ জন নারী। তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস এবং বুর্কিনা ফাসোসহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নোটিশে উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের শনাক্ত, আটক ও নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে এটি কেদাহ ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযান ও আইনগত প্রয়াসের অংশ।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি