৪ মে ২০২৬

বাংলাদেশির বেওয়ারিশ লাশ চার মাস ধরে নিউ ইয়র্কের মর্গে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাদেশির বেওয়ারিশ লাশ চার মাস ধরে নিউ ইয়র্কের মর্গে
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের একটি মর্গের হিমঘরে গত চার মাস ধরে পড়ে আছে আরো এক বাংলাদেশির বেওয়ারিশ লাশ। পারভেজ আলম নামের এ বাংলাদেশির জন্ম ১৯৭৬ সালে। কুইন্সের এলমাহার্স্ট এলাকায় একাই বসবাস করতেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাসায় তার মৃত্যু হয়েছিল কিন্ত এখন পর্যন্ত পরিবার পরিজনের কোন খোঁজ মেলেনি। নিউ ইয়র্ক সিটির চীফ মেডিকেল এক্সামিনারের তত্ত্বাবধানে এ লাশটি বেওয়ারিশ হিসেবে মর্গে রাখা হয়েছে। দাফন করা হচ্ছে না। সিটির পক্ষ থেকে পারভেজের পরিচিতজন বা আত্মীস্বজনের খোঁজ করা হচ্ছে। এ নিয়ে ব্রুকলিনের বসবাসরত একজন সংবাদকর্মী জানিয়েছেন, তিনি নানা সূত্র ধরে তল্লাসি চালাচ্ছেন। সামাজিক মাধ্যমে পারভেজের ছবি প্রকাশ করে পারভেজের পরিচয় অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। ছবি দেখে এ বাংলাদেশিকে কেউ সনাক্ত করতে পারলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি