বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা: উত্তর আফ্রিকার দেশ সুদানে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সশস্ত্র লড়াইয়ের প্রেক্ষিতে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়েছে। এ লড়াইয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে। খার্তুম শহর ও বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, এ কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি