৪ মে ২০২৬

বাংলাদেশি শিল্পীদের প্রশংসায় সোহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
বাংলাদেশি শিল্পীদের প্রশংসায় সোহিনী

বাংলাপ্রেস ডেস্ক:   টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমাতেও নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সোহিনী বলেন, যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই প্রয়াত কিংবদন্তি হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। এ ছাড়া অভিনেত্রী জয়া আহসান ও অপি করিমও আমার খুব পছন্দের।

তিনি বলেন, আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই, যাকে বলে।

অভিনেত্রী বলেন, শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই। তিনি তো বিশাল স্টার। এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও বলেন তিনি। সোহিনী বলেন, মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়েট, সেটি আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয় বলে জানান অভিনেত্রী।

আবার বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করে সোহিনী সরকার বলেন নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও ভালো লাগে। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন তিনি।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি