৯ আগস্ট ২০২৬

বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন সানি লিওন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন বলিউড তারকা সানি লিওন। আর এটিই তার পাওয়া প্রথম অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্প্রতি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮তম আসর বসে। আর এতে অংশ নিতে ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নিতে ১২ জনের একটি নাচের দল নিয়ে নিউইয়র্ক আসেন সানি লিওন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এ আয়োজন করে।

‘আমি সানি লিওন। আমি আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এ আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো-’ আয়োজনে অংশ নেয়ার ঘোষণা ভিডিওবার্তায় এভাবে বলার পরে ৫০, ৭৫, ১০০ ও ২০০ ডলার মূল্যের এক হাজার টিকেট নিমিষে শেষ হয়ে যায়।

আয়োজকরা জানায় সেখানে সানি লিওনের প্রচুর ভক্ত। যার কারণে তার নাম শোনামাত্রই সব টিকেট নিমিষেই শেষ হয়ে যায়। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ পর্যন্ত সানি লিওনের অনুষ্ঠান হয়ে যায় বলেই অনেকের মন্তব্য। পরে সানি লিওনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা তুলে দেন। অনেকেই বলছেন সানি লিওনকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কিন্তু কোন ক্যাটাগরিতে দেয়া হলো বুঝলাম না।

এ আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের দুই বরেণ্য অভিনয়শিল্পী ও এমপি আকবর হোসেন পাঠান ফারুক এবং সুবর্ণা মুস্তাফাকে। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী-কলাকুশলীদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, আবু হেনা রনি, নাদিয়া, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, সজল, শিরিন শিলা প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি