বাংলাদেশি হত্যায় জড়িত পুলিশের শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হযেছে। সমাবেশে থেকে উইন রোজারিওকে হত্যার সুষ্ঠ বিচার ও দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবাসীরা।
যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়ে পুলিশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়েছেন।
সুখেন জোসেফ গমেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি গ্যাব্রিয়েল তাপস গমেজ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা যোসেফ বিকাশ ডি‘ কস্তা, পাস্টর জেমস রয়, ফাদার মিন্টু রোজারিও, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আল আমিন রাসেল, আ ফ ম জামান ও রোজান রোজারিও প্রমুখ।
বক্তারা উইন রোজারিওকে পুলিশ কীভাবে হত্যা করেছেন তার বিস্তর ব্যাখা তুলে ধরেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পুলিশি হত্যাকাণ্ডের শিকার আরও কিছু মানুষের ছবিসহ ঘটনার কথা উল্লেখ করেন। তিনি উইন রোজারিও হত্যাকাণ্ডের জন্য পুলিশসহ নিউ ইয়র্ক সিটি মেয়রকেও দোষারোপ করেন।
এদিকে প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি কমিউনিটির বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ঘোষণা দেন। কবে হবে তা এখনও জানায়নি সোসাইটি।
গত ২৭ মার্চ নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতরে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি