বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসঙ্ঘ মহাসচিবের শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৫ অক্টোবর) নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের সামিল হতে পারে। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পিছনে যারা জড়িত তাদের খুজে বের করার তাগিদ দেন।
আহত আরেক বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান গুতেরেস।
প্রসঙ্গত, সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১৬ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি