বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজ হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ এবং রোহিঙ্গা সমস্যার মত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কীভাবে এক সঙ্গে কাজ করা যায় তা আলোচনা করেছি।
পিটার হাস বলেন, আগামী মাসগুলোতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি। পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি