২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলোকে কাজে লাগাতে চায় ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারত ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি