১০ মে ২০২৬

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান
বাংলাপ্রেস ঢাকা: ইরান ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আজ রোববার ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান। তিনি ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি