বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে : আশরাফ আলী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আশরাফ আলী বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন, সবাই পেয়েছেন সোনার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। ৭৩ সালে ভোট চুরির নির্বাচন হয়েছে।ভোট চুরি দিয়ে রাজনীতি শুরু। সম্পদ চুরি করে চোরের খনির মাধ্যমে তিনি সরকার গঠন শুরু করেছেন। বাপ চোরের খনি আবিষ্কার করেছিল, তার মেয়ে হাসিনা ডাকাতের খনি আবিষ্কার করেছিল। জনগণের টাকা, কৃষক শ্রমিকের টাকা লুণ্ঠন করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।হাসিনার একজন পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের এ ক্ষমতার স্বপ্ন স্বাদ এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙে চুরমার করে দেবে।
তিনি বলেন, ‘তিনটি মৌলিক জিনিস বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণ অধিকার ও এবি পার্টিসহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ৫৩ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, বাংলাদেশকে একটি জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছে যারা, এই জঙ্গল কেটে পরিষ্কার করে আমরা একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি