৪ মে ২০২৬

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলা, যা বলছে স্কটল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পিএম
বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলা, যা বলছে স্কটল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক:  নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। 

বাংলাদেশ দলের পরিবর্তে একিবারে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রসঙ্গে স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী টম মুডি বলেছেন, ‘স্পষ্টতই, আমরা এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার একটি যোগ্যতা প্রক্রিয়া আছে, নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই আমরা বিশ্বকাপ খেলতে চেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কেউই আমাদের মতো করে যোগ্যতা অর্জন করতে, অংশগ্রহণ করতে বা বিশ্বকাপে আমন্ত্রণ পেতে চায় না। আমরা স্বীকার করি যে আমাদের অংশগ্রহণের মাধ্যমে এটি অবশ্যই অনন্য পরিস্থিতি, আমরা বাংলাদেশের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট অনুভব করছি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি