বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া : এ্যানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অপর নাম। রাজনীতিতে ঐতিহ্য ভাবমূর্তি নিয়েই তিনি এ দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে নিশি রাতের সরকার ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে। এদের কাছে কোনো মানবিকতা নেই। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার-নির্যাতন এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছিল। এখন বাসায় রেখে তার ওপর নির্যাতন এবং দমন নীতি অব্যাহত রেখেছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ড্রিলসেডের সামনে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীর ওপর অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় তাকে জিম্মি করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। দেশের মানুষ মনোবল এবং সাহস নিয়ে রাজপথে নেমে এসেছে। এ মুহূর্তে একটিই দাবি দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, হারুনুর রশিদ বেপারীসহ দলীয় নেতাকর্মীরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি