৪ মে ২০২৬

বাংলাদেশের ‘মাদক বিরোধী’ অভিযান গভীর ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাদেশের ‘মাদক বিরোধী’ অভিযান গভীর ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বাংলাপ্রেস অনলাইন: জাতিসংঘ বাংলাদেশের মাদকবিরোধী অভিযানে গভীরভাবে নজর রাখছে । শনিবার জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সদস্য দেশগুলোকে মাদক নিয়ন্ত্রণে ভারসাম্য এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তিনটি আন্তর্জাতিক কনভেনশনেরও উল্লেখ করেছে ইউএনওডিসি। এতে বলা হয়- ‘আন্তর্জাতিক মান ও রীতিনীতির সঙ্গে সঙ্গতি রেখে সঠিক আইনি নিরাপত্তার মাধ্যমে যাতে অপরাধীদের বিচারের আওতায় আনা যায়, সেজন্য আমরা সব দেশকে সহায়তা দিতে প্রস্তুত।’

প্রসঙ্গত, বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে শতাধিক নিহত হয়েছেন। নিহতদের পরিবারগুলো এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে আসছেন। মানবাধিকার সংগঠনগুলো এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হোসেইনের সঙ্গে এক বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযান একটি সাময়িক ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসামাত্র এই অভিযান শেষ করা হবে। মাদকবিরোধী অভিযানে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অবৈধ বল প্রয়োগের কোনো অভিযোগ পেলে সরকার তা তদন্ত করবে এবং প্রমাণিত হলে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি