২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশের কাছে হারের পরই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম
বাংলাদেশের কাছে হারের পরই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার

বাংলাপ্রেস ডেস্ক:  ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের ডারউইন টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল টাইগাররা।

কিন্তু রেকর্ড বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া প্রথম টেস্টে হারের লজ্জা এড়াতে বাংলাদেশ দলকে লজ্জায় ফেলতে কুট কৌশল অবলম্বন করে। ম্যাকাই টেস্টে তারা এমন বাজে উইকেট তৈরি করে যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাজে পিচের কারণে বাংলাদেশ দুই ইনিংসে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে জয় পেলেও সমালোচনার মুখে পড়ে যায়।

ম্যাকাই টেস্টের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ড ব্রডসহ অনেক তারকা ক্রিকেটার। এবার প্রশ্ন তুলেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

স্পোর্টস্টার কলামে গাভাস্কার লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। গত কয়েক বছরে সেখানে এমনটা চারবার হলো। আর যে ট্রাম্পোলিন-বাউন্স পিচগুলো এমন ফলাফল তৈরি করে, সেগুলোর কোনো সমালোচনা আমরা এখনও শুনিনি।’

ম্যাকাই টেস্টের পিচের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘অজুহাতের বন্যা বয়ে যাবে ওহ, গ্রাউন্ডসম্যান দুঃখিত, টার্ফ এক্সিকিউটিভ ভুল করেছেন। তিনি আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করেছিলেন যেখানে গরম আবহাওয়া বলা হয়েছিল। তাই তিনি কিছুটা ঘাস বেশি রেখে দিয়েছিলেন যেটা অতিরিক্ত  বাউন্স তৈরি করেছে।’

ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করে জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং দৈন্যদশা দেখে গাভাস্কার বলেন, ‘এই শেষ অজুহাতটি হয়ত মেনে নেওয়া যেতো যদি ঘরের মাঠে যখন স্বাগতিক দলের ব্যাটাররা ভালো ব্যাট করতো। যখন ঘরের ছেলেরাই ব্যর্থ হয় রান করতে বা জুটি গড়তে তখন সেটা উইকেট নিয়ে আপনাদের কী বলে?'

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া গাভাস্কার আরও বলেন, ‘ম্যাকাইয়ের পিচে কোন চমক ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অপমানিত হওয়ার পর অস্ট্রেলিয়ানরা এমন একটিo পিচ বানাবে যা দ্রুতগতির ও বাউন্সি এটা জানা কথা। এবং তারা এটাও বলবে গ্রাউন্ডসম্যান নিজে এটা বানিয়েছে এবং তাদের তরফ থেকে কোন নির্দেশনা ছিল না। তবে আমরা সবাই জানি পর্দার আড়ালে কি ঘটে।’

ভারতীয় এই সাবেক তারকা আরও লিখেছেন, ‘বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায়, কিন্তু এর ২৩ বছর পর অস্ট্রেলিয়া তাদের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজের জন্য আমন্ত্রণ জানানোর উপযুক্ত মনে করে সেটাও অনিয়মিত টেস্ট ভেন্যুতে। ভারতকেও ১৯৪৭-৪৮ সালের প্রথম সফরের পর ১৯৬৭-৬৮ সাল পর্যন্ত ২০ বছর অপেক্ষা করতে হয়েছিল।’
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি