৫ মে ২০২৬

বাংলাদেশের জেসি এবার বিশ্বকাপের আম্পায়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের জেসি এবার বিশ্বকাপের আম্পায়ার
বাংলাপ্রেস ডেস্ক: নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতা আছে সাথিরা জাকির জেসির ঝুলিতে। এবার বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে তার। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য আইসিসির ঘোষিত ২০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকায় জায়গা হয়েছে জেসির নাম। ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার অনেক দিন ধরেই আছেন আম্পায়ারিংয়ে। বিশ্বকাপে অভিষেকের আগে তার ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। ২০২৩ সালের মার্চে যোগ দেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে। এরপরও থেকেই বিশ্বকাপের স্বপ্ন দেখছিলেন। গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সে সুযোগটা ছিল। তবে বিশ্বকাপ শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে সরে যাওয়ায় সেটা আর বাস্তব হয়নি। হতে যাচ্ছে এবার। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অ-১৯ নারী বিশ্বকাপ দিয়ে। ১৩ দেশ থেকে মোট ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আরও ৪ জন। ২০১৯ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ইতিহাস গড়া কাতারের শিবানী মিশ্র আছেন এই তালিকায়। ভারতের গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী, পাকিস্তানের সালিমা ইমতিয়াজরাও থাকবেন। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশের দুই অফিসিয়ালের উপস্থিতি ছিল—আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। তবে এবার সাথিরা জাকির জেসিই একমাত্র প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিশ্বকাপে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি