
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার আগামী ২৬ মার্চ বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে তার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মেয়র বলেন আগামী ২৬ মার্চ জাতীয় দিবসের স্বীকৃতিস্বরূপ, আমি দেশ ও বিদেশের সকল বাংলা ভাষাভাষিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে চাই।
গত সোমবার (১৫ মার্চ) ওয়াশিংটন ডিসির মেয়র যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের পক্ষ থেকে মুরিয়েল বাউসার বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]