বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার রবার্ট ডিকসন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। রবার্ট চ্যাটার্টন ডিকসন অ্যালিসন ব্লেকের স্থলাভিষিক্ত হয়েছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, ডিকসন গতকাল রোববার বাংলাদেশে এসেছেন এবং তিনি কাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।রবার্ট চ্যাটার্টন ডিকসন ২০১৫ সাল থেকে কাবুলে ব্রিটিশ দূতাবাসে ভারপ্রাপ্ত দূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারও আগে ২০১৩ সালের জুলাই থেকে উপরাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অ্যালিসন ব্লেক ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। কয়েকদিন আগে বাংলাদেশে নিজ দায়িত্ব সম্পন্ন করে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি