৬ মে ২০২৬

বাংলাদেশে রাজনৈতিক সংলাপের আহবান জাতিসংঘের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশে রাজনৈতিক সংলাপের আহবান জাতিসংঘের
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডলে সংশ্লিষ্ট সবগুলোর পক্ষকে ইতিবাচক ফলাফলের জন্য অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপে বসার আহবান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টেফানে দুজারিক। এ সময় মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে মহাসচিবের পর্যালোচনা জানতে চেয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নির্বাচনে জালিয়াতি তদন্ত করার এখতিয়ার আমাদের নেই, যদি না আমাদের সেই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সবার আগে আমি বলতে চাই যে, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হলো বাংলাদেশ। উন্নয়ন নিয়ে বিভিন্ন ধরনের সংকট ও সমস্যার মধ্যে থাকার পরও এতো বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় দেশটির মহানুবভতার কাছে আমরা কৃতজ্ঞ। মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে যত সম্ভব ইতিবাচক রাখার ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো পক্ষকে অর্থপূর্ণ সংলাপে বসার জন্য আমরা উৎসাহিত করছি। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি