বাংলাদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক

ইমা এলিস: ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা,পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং (ডি-নিউ ইয়র্ক)।
২১ জুলাই প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাঁদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাঁদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে তাঁদের প্রতি আমার গভীর সহানুভূতি। দুই সন্তানের জননী হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তাঁরা যাচ্ছেন। এই দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এই ভয়াবহ ক্ষতির শোক ও দুঃখে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যাঁদের আত্মীয়-স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সহায়তায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি